- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাসদের একাংশের কাউন্সিল আজ

স্টাফ রিপোর্টার
আজ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একাংশের জেলা কাউন্সিল। শহরের পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলা ২ ঘটিকায় কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলীয় কর্মসূচির বিষয়ে শহরে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে। ১৪     
দলীয় জোটভুক্ত জাসদের সর্বশেষ জেলা কাউন্সিল ২০১৫ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা জাসদে দু’টি ধারার সৃষ্টি হয়। পরবর্তীতে জাতীয় সম্মেলনে দলটি কেন্দ্রীয়ভাবে দ্বিধা বিভক্ত হওয়ায় জেলায়ও দুই অংশ দুই ধারায় দলীয় কার্যক্রম পরিচালনা করতে থাকে।
আজ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান পন্থী) জেলা কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির আহমদ।
দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলে জেলা কমিটির সভাপতি পদে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও  সাধারণ সম্পাদক পদে জেলা কমিটির সাবেক সহ সভাপতি ইন্দু ভূষণ তালুকদার ও (জাসদ সমর্থিত) বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সালেহিন চৌধুরী শুভ’র নাম আলোচনায় রয়েছে।

  • [১]