- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় জেলা জাসদের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আতম সালেহ।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জাসদের ভারপ্রাপ্ত সম্পাদক মাহিন হোসেন, কোষাধ্যক্ষ বিদ্যুৎ কুমার দেব, সমাজসেবা সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর     সম্পাদক মিন্টু রায়, জীতেশ গোপ প্রমুখ।
সভায় বক্তারা, জাসদের প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং একটি সুখী, সমৃদ্ধশালী, শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]