- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাসাস’র জেলা কমিটি- সভাপতি শেরগুল সম্পাদক মুনাজ্জির

অধ্যক্ষ শেরগুল আহমেদকে সভাপতি, মুনাজ্জির হোসেন সুজনকে সাধারণ সম্পাদক এবং সুলেমান কবিরকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনুমোদন করেছেন জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ড. মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল খান।
জাসাস জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহসভাপতি প্রভাষক নোয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, কোষাধ্যক্ষ আলমগীর আহমদ, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, মহিলা বিষয়ক        
সম্পাদক মারজানা আক্তার (জুমা), সদস্য বায়েজিদ হোসাইন, মইনুল ইসলাম, মসলিন মিয়া।
(প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]