স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে। সোমবার নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান। এ উপলক্ষে বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ এক সভার আয়োজন কাভ রড।
জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোকশেদ আলীর সভাপতিত্বে ও ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান জজ মিয়া, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ছিদ্দিকা, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, সাংবাদিক আল-হেলাল, সুরমা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,রঙ্গারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিন মিয়া, জাহাঙ্গীরনগর ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দুলাল চন্দ্র বিশ^াস, শফিকুল ইসলাম মধু মিয়া, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল হান্নান, সাহাজ উদ্দিন ও আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।