স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীর নগর ইউপির আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে জাহাঙ্গীরনগর ইউপির চেয়ারম্যান মোকসেদ আলী এই বাজেট ঘোষণা করেন। বাজেটে ২০১৭-২০১৮ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৯৮ লক্ষ ৫৬ হাজার ২শত ৫৮ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ৯৭ লক্ষ ৬৯ হাজার ৯৪ টাকা। ইউনিয়ন পরিষদের সচিব তামজিদা চৌধুরী’র পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান মোকসেদ আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল লতিফ, ইসমাইল হোসেন, আব্দুল মালেক, আলী আকবর, মো.বাচ্চু মিয়া, আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য সফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমর আলী, মো.সিরাজ মিয়া, ইরা শরিক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর খন্দকার ইকরামুল হক প্রমুখ। এ ছাড়াও বাজেটে ইউপি সদস্য আবুল খয়ের, শাহারা বেগম, ফাতেমা বেগম, আনোয়ারা বেগম, আব্দুল আজিজ ও এলাকার গন্যমান্য, শ্রমিক, কৃষক ও মহিলারা উপস্থিত ছিলেন।