দোয়ারাবাজার প্রতিনিধি
অসহায় ভূমিহীনদের বন্দোবস্তের জায়গা, সরকারি ভূমিসহ হাওরের প্রায় ১০ একর জায়গা দখলের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি দাবিদার তাজির উদ্দিনের বিরুদ্ধে। তিনি উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত ওয়াহিদ বকসের পুত্র। এর প্রতিবাদে বৃহষ্পতিবার দুপুরে এলাকার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বড়বন্দ গ্রামের খলিল মিয়া, শহিদ মিয়া, কেনু মিয়া, দিনাই মিয়া, ফিরোজা বেগম, আনোয়ারা বেগম, খছরু মিয়া, রবিউল, লায়েক মিয়া, তমিজুল ইসলাম, রুহুল আমিন, ফজিলতুন নেছা, রাবিয়া খাতুন, সামেদ মিয়া, খরফুন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা কথা বলায় পুলিশের হাতে ধরিয়ে দেয়া এবং প্রাণে মারার হুমকি দেয়া হচ্ছে। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় সবাই তার ভয়ে কিছু বলার সাহস পায় না।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন বলেন, এসব ব্যাপারে মোবাইলে কথা বলা যাবে না, সামনাসামনি কথা বলবো। আপনারা আসেন।