- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জিপিএ ৫ এ এগিয়ে ছাতক, পিছিয়ে শান্তিগঞ্জ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে ছাতক উপজেলা। এ উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ১৮৭ জন। জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে পিছিয়ে রয়েছে শান্তিগঞ্জ উপজেলা। এ উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ১১ জন।
এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬৮ জন, তাহিরপুর উপজেলায় ২১ জন, শাল্লা উপজেলায় ১৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৩৩ জন, জগন্নাথপুর উপজেলায় ৩৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ৩৩ জন, ধর্মপাশা উপজেলায় ৪২ জন, দিরাই উপজেলায় ৫৫ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ২১ জন জিপিএ ৫ পেয়েছে।

  • [১]