সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে স্থাপিত জিমনেসিয়াম (ব্যায়ামাগার) ব্যবহারকারীদের ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগ্রহী জিমনেসিয়াম ব্যবহারকারীগণকে ১০ এপ্রিলের মধ্যে জেলা স্টেডিয়ামের অফিস হতে ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। আবেদন ফরম জমা দেয়ার পর জেলা
জিমনেসিয়াম রক্ষাণাবেক্ষণ ও সমন্বয় কমিটি কর্তৃক আবেদন অনুমোদিত হলে ২ হাজার টাকা জমা দিয়ে সদস্যপদ গ্রহণ করতে হবে। এছাড়াও সদস্যপদ পাওয়ার পর মাসিক ৫ শত টাকা জমা দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি