- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে জামতলা মসজিদে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ জেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে শাহাদাত বরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান।

  • [১]