- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে শহরের পূর্ববাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই,  গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া,  বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির, সদর      
থানা বিএনপির আহবায়ক আকবর আলী, যুবদল নেতা মমিনুল হক কালারচান, সুহেল আহমদ, শাহজাহান, জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বারেক, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামছুদ্দোহা, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান পৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]