শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের জামতলা জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুয়েল, আ. ত ম মিসবাহ, রেজাউল হক, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মামুন ওর রশিদ শান্ত সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি