- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ছাতকে সমাবেশ

ছাতক প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ছাতকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছাতকের ভাতগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমরু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছায়াদুজ্জামান ছায়াদ, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. শাহ সৈয়দুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনসুর আলী।
বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার খান, হোশিয়ার আলী, ফজলু খা, গোলাম রব্বানি, মধু মিয়া চৌধুরী, হিরন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান, আছাব আলী, ছায়াদূর রহমান, হবিবুর রহমান, ফটিক মিয়া, সামসুজ্জামান রাজা, মতিউর রহমান, আলিম উদ্দিন, যুবরাজ মিয়া, ইসলাম ফিরোজ, হেলাল মিয়া, সিরাজ মিয়া, নুর মিয়া, নজরুল ইসলাম, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শামীম, কামাল হোসেন তালুকদার, ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, ভাতগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি কয়েছ আহমদ, লিকসন মিয়া, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন মেম্বার, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তালেব, আবিদুর রহমান, আলা উদ্দিন, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, যুবদল নেতা আলী আহমদ চৌধুরী, সফিকুর রহমান, সুরমান আলী, আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা হাফিজুর রহমান প্রমুখ।

  • [১]