স্টাফ রিপোর্টার
হাওর অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার সুধীজন, আলেম—ওলামা, স্কুলের ধর্মীয় শিক্ষক অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক।