- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আব্দুল আউয়াল

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তিনি কিছু দিন আগে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিলেটের নূরজাহান হাপাতালে ভর্তি হন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেলে আব্দুল আউয়াল তালুকদারের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে তাঁর শুভাকাঙ্খিরা মুঠোফোনে গণমাধ্যমকর্মীদেরকে শোক প্রস্তাব জানাতে শুরু করেন। কিন্তু গণমাধ্যমকর্মীরা আব্দুল আওয়াল তালুকদারের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করতে গিয়ে বিপাকে পড়েন। আব্দুল আউয়াল তালুকদারের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করতে তাঁর পরিবারের লোকজনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। আব্দুল আউয়ালের ছেলে আলভির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় কোনো কথা বলা যায়নি।
তবে নূরজাহান হাসপাতালের রিসিপশন ইনচার্জ কনক রাত ৮টা ৪১ মিনিটে জানান, ‘আব্দুল আউয়াল তালুকদারের মৃত্যু হয়নি। এখনও উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ক্লিনিক্যালি ড্যাথ বলে এখনও ঘোষণা করা হয়নি।’
আব্দুল আউয়াল তালুকদারের চাচাতো বোনের স্বামী ও মধ্যনগরের বাসিন্দা কুতুব উদ্দিন রাত ৯টা ১০ মিনিটে বলেন, ‘হাসাপাতাল থেকে আমাকে জানানো হয়েছে উনার লাইফ সাপোর্ট খোলা হয়েছে এবং তিনি জীবিত আছেন।’

  • [১]