- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জুবিলীয়ান প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০১৬ স্থগিত

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০১৬ স্থগিত করা হয়েছে। পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুখেন্দু সেন এবং যুগ্ম সদস্য সচিব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়,  ইতোপূর্বে স্থানীয় প্রেসক্লাব, পৌর বিপনীর অস্থায়ী কার্যালয়, পৌর বিপনী চত্বরে আয়োজক কমিটির বিভিন্ন সভায় ফেব্রুয়ারী বা মার্চ মাসের যে কোন সুবিধাজনক সময়ে জুবিলীয়ান প্রাক্তন ছাত্র পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ   করা হয়েছিল। এতদসংক্রান্ত বিভিন্ন সংবাদ, বিজ্ঞপ্তি স্থানীয় দৈনিক সমূহে প্রচারিত হয়েছে। সে অনুযায়ী নিবন্ধন কার্যক্রম শুরু হলে অনেক উৎসাহী প্রাক্তন ছাত্র নিবন্ধনভূক্ত হয়েছেন। অনিবার্য কারণ বশত: মার্চ মাসে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সুবিধাজনক কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব না হওয়ায় আসন্ন গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য উপযুক্ত নয় বিবেচনায় আয়োজক কমিটি জুবিলীয়ান প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০১৬ স্থগিতের সিদ্ধান্ত নেয়।
উৎসাহী প্রাক্তন ছাত্র যারা নিবন্ধন করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে কেন্দ্র থেকে নিবন্ধিত হয়েছিলেন সে কেন্দ্র থেকে নিবন্ধন ফিস ফেরৎ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ০১৭৪৩৯২০৭৭২ মোবাইল নম্বরে সালেহীন চৌধুরী শুভ এর সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]