স্টাফ রিপোর্টার
শহরের সুরমা সামাজিক নাট্য গোষ্ঠী উদ্যোগে মহরত অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক ভাষায় রচিত নাটক ‘জুলুমকারী’। শনিবার দুপুরে শহরের পুরাতন শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচার অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল।
এসময় উপস্থিত ছিলেন, অরুণ তালুকদার, সিরাজুল ইসলাম পলাশ, শেরুল আহমদ, জিলো মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ডা. ওয়ারিশ, আল আমিন, আবির আহমদ, হানিফ, সৌরভ, ছাইফুল ইসলাম, হোমাউন, স¤্রাট, আপন, জুয়েল মিয়া প্রমুখ। নাটকটিতে রচনা ও পরিচালনায় রয়েছেন এজাদ নুর।
তিনি বলেন, নাটকটি কয়েকদিনের মধ্যে শুটিং কাজ শুরু হয়ে যাবে। এই নাটকটি দেখলে দেশের মানুষ সচেতনতা লাভ করতে পারবে এবং নারী নির্যাতন এবং তীর খেলা নিয়ে সবকিছু জানতে পারবে।