স্টাফ রিপোর্টার
দিন দুপুরে নিজের দোকানে জুয়া খেলার অপরাধে আটককৃত জুয়োখোর দোকানদারক ২ দিনের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত যুবকের নাম সম্ভু পাল (৩৫), শহরের নতুন পাড়ার সমর পালের ছেলে সে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্ভু পাল মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিজের দোকান সম্ভু স্টোরে জুয়া খেলায় মগ্ন ছিল। গোপনে খবর পেয়ে পুলিশ তাকে হাতে নাতে আটক করে। পরে বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খন্দকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত শম্ভু পালকে ২ দিনের কারাদ- প্রদান করেন।
আটককৃত শম্ভু পালের ২ দিনের কারাদ- প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।