স্টাফ রিপোর্টার
মদ খেয়ে মাতলামী ও জুয়া খেলার অপরাধে দুই অপরাধিকে পৃথকভাবে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের তেঘরিয়া এলাকার স¤্রাট মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪) ও ওয়েজখালী এলাকার মৃত আব্দুল মনাফের ছেলে আদিল মিয়া (৫০)। সোহেল মিয়াকে ১ মাসের ও আদিল মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী ।
সদর থানার এসআই মমিনুল ইসলাম ও এসআই এমরান আহমদ শুক্রবার রাতে জামতলা পুকুরপাড় থেকে জুয়া খেলায় সময় সোহেল মিয়াকে ও ওয়েজখালী এলাকা থেকে মাতলামী করার সময় আদিল মিয়াকে আটক করে। পরে আটককৃত দুইজনকে শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত পৃথকভাবে এই কারাদণ্ড প্রদান করেন।