স্টাফ রিপোর্টার
জুয়া খেলার সময় হাতেনাতে আটক করার পর সাগর আহমেদ মাহমুদ (২৮) নামের এক যুবককে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। দণ্ডপ্রাপ্ত সাগর শহরের হাজীপাড়ার আজিজুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার এসআই লুৎফুর রহমান বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের তায়েফ পরিবহনের টিকেট কাউন্টার থেকে জুয়া খেলার সময় সাগর আহমেদ মাহমুদকে আটক করেন। পরে বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে আদালত তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে
পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।