স্টাফ রিপোর্টার
জেলার শ্রেষ্ঠ তরুন করদাতা হওয়ায় জুয়েল আমিনকে সংবর্ধনা প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার সন্ধ্যায় মার্কেন্টাইল ব্যাংক জেলা শাখার কার্যালয়ে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
মার্কেন্টাইল ব্যাংক জেলা শাখার ব্যবস্থাপক মো.্বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রেষ্ঠ তরুণ করদাতা জুয়েল আমিন, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. জায়েদ হোসাইন, জিবি ইনচার্য জুর্তিময় দেবনাথসহ মার্কেন্টাইল ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে পৌর মেয়র নাদের বখত বলেন, আয়কর দেওয়া আমাদের সবার নৈতিক অধিকার। আজকে জুয়েল আমিন সুনামগঞ্জের শ্রেষ্ঠ করদাতা হয়েছে সেটা আমাদের জন্য গর্বের। আমি চাইবো তরুন জুয়েল আমিনকে দেখে যেনো আজকের নতুন উদ্যেগতারা যেনো উৎসাহীত হয়।