- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯৯৮ জন

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার থেকে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। জেলা মোচ ১৩ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে মোট ৯৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল ৩২ হাজার ৬৬৮ জন। জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষায় জেএসসির ২৭ হাজার ৫৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৬ হাজার ৮৬২ জন। অনুপস্থিত ছিল ৬৬৯ জন। জেডিসি পরীক্ষার প্রথম দিনের কোরআন মাজিদ পরীক্ষায় মোট ৫ হাজার ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী, পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩২৯ জন ছাত্র। প্রথম দিনের পরীক্ষায় ৯৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শাখার দায়িত্বশীলগণ।  

  • [১]