- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেএসসি-জেডিসি পুনঃনিরীক্ষণ ৫ জানুয়ারি পর্যন্ত

সু.খবর ডেস্ক
আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। বৃহস্পতিবার এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
জেএসসি-জেডিসিতে এবার পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানিয়েছেন, শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে আবেদন গ্রহণ করা হবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজ অপশনে RSC Dha ১২৩৪৫৬ ১০১(বিষয় কোড) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কতো টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে আবারও ম্যাসেজ অপশনে RSC স্পেস Yes পিন স্পেস কন্ট্রাক্ট নম্বর (যেকোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে।
প্রতিপত্রের জন্য ১২৫ টাকা চার্জ ধরা হবে।
একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে। যেমন: RSC স্পেস Dha স্পেস Roll স্পেস ১০১,১০২ লিখতে হবে।
তবে যেসব বিষয়ের দু’টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড বাংলার জন্য (১০১) ও ইংরেজির জন্য (১০৭) এর বিপরীতে দু’টি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং আবেদন ফি হবে ২৫০ টাকা।

  • [১]