- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেএসসি পরীক্ষা শুরু আজ- সুনামগঞ্জে পরীক্ষার্থী ৩০ হাজার ৪৬৭ জন

স্টাফ রিপোর্টার
আজ বুধবার থেকে শুরু হচ্ছে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)। এ বছর সুনামগঞ্জে ৩০ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৩ হাজার ৩৩৬ জন ছেলে ১৭ হাজার ১৩১ জন মেয়ে। অনিয়মিত রয়েছে ১ হাজার ৩৫০ জন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার বোর্ডে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও   
পরীক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৮ হাজার ৮৩৬ জন। শিক্ষা প্রতিষ্ঠান ৭টি ও কেন্দ্র বেড়েছে ৬টি। এ বছর সিলেট বোর্ডের ১ হাজার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৩৭ হাজার ৫৮০ জন শিক্ষার্থী ১৩১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে মেয়ে ৭৮ হাজার ৫২০ এবং ছেলে ৫৯ হাজার ৬০ জন। এদের মধ্যে অনিয়মিত ৫ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ থেকে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি স¤পন্ন হয়েছে।

  • [১]