দ. সুনামগঞ্জ অফিস
এবারের এসএসসি পরীক্ষায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জেবিবি উচ্চ বিদ্যালয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর বিদ্যালয় থেকে মোট ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকল শিক্ষার্থীই সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১ জন (ফাহমিদা আক্তার দিবা) জিপিএ ৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ৭ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাষ চন্দ্র দাস শতভাগ সফলতার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাব।