- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলহত্যা দিবসে শহরে বিভক্ত কর্মসূচি

স্টাফ রিপোর্টার
জেল হত্যা দিবস উপলক্ষে করে শহরের দুই স্থানে আওয়ামী লীগের পৃথক পৃথক আলোচনা সভা হয়েছে। জেলা আওয়ামী লীগের ব্যানারে জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে এবং পৌর আওয়ামী লীগের (একাংশের) উদ্যোগে পৌরসভা চত্বরে আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি। শাহ্ আবু নাসের ও অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের নেতা অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা এমপি, আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন,  দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদের ভাইস   চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দলীয় নেতা অ্যাড. নান্টু রায় পিপি, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, দলীয় নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জুনেদ আহমদ, ইয়াকুব বখ্ত বহলুল, ছানাউর রহমান ছানা, আব্দুল খালিক, ইউপি চেয়ারম্যান আমিরুল হক, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা, ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে পৌর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে পৌর চত্বরের আলোচনা সভায় সভাপতিত্ব করেন- এই অংশের পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল।
14907068_1122197281220412_3সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাড. আলী আমজদ, অ্যাড. চাঁন মিয়া, ওয়াহিদুর রহমান সুফিয়ান, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আব্দুল করিম, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুদার বাপ্টু, সহ-সভাপতি শংকর দাস, জেলা যুব লীগের আহবায়ক খায়রুল হুদা চপল, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, অ্যাড. মিজানুর রহমান, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুবলীগ নেতা অ্যাড. কল্লোল তালুকদার চপল,  সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন, ঝন্টু তালুকদার প্রমুখ।
পৃথক পৃথক আলোচনা সভায় জাতীয় চার নেতার স্মৃচিারণ করেন নেতৃবৃন্দ।
জেলা কৃষক লীগ
জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা কৃষকলীগ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় রমিজ বিপণীস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি সুবির তালুকদার বাপ্টু।
সাধারণ সম্পাদক সেরুল আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- কৃষকলীগ নেতা শংকর দাস, আব্দুল মতিন, জাকির হোসেন, মতিন্দ্র দাস,  জুনেদ আহমদ, রুপক চোধুরী, আতাউর রহমান, রমজান আলী, সিকন্দর আলী, আক্তার হোসেন, পিকলু তালুকদার, বাচ্ছু মিয়া, মইন উদ্দিন প্রমুখ।
পরে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ   
জেল হত্যা দিবস উপলক্ষে জেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রমিজ বিপণি আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুব লীগের সভাপতি অ্যাড. খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও অ্যাড. আমিনুর রশিদ রনকের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. কল্লোল তালুকদার চপল, শাহাব উদ্দিন আহমেদ, এহসান আহমদ উজ্জ্বল, মুহিবুর রহমান মহিম, জেবুল মিয়া, টিটু প্রমুখ।

  • [১]