স্টাফ রিপোর্টার
জেলায় উপজেলায় আর্ন্তজাতিক দুর্নীতি পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগান নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ’র উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল
সাড়ে ৯টায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি বের করে। র্যালিটি কাজির পয়েন্ট সনাক কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে গিয়ে শেষ হয়। র্যালী শেষে দিবসটি উপলক্ষে শহীদ জগৎজ্যোতি পাঠাগার হলরুমে আলোচনা সভায় সনাক সদস্য খলিল রহমানের সঞ্চালনায় এবং সনাক সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাবেরা আক্তার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে।
এছাড়াও বক্তব্য রাখেন, সনাক সদস্য ও সুনামগঞ্জ দুদক সভাপতি নুরুর রব চৌধুরী, সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী, স্বজন সদস্য মো. আকিক মিয়া প্রমুখ।
এদিকে আলোচনা সভার সাথে একই সময়ে পাঠাগার প্রাঙ্গণে ইয়েস সদস্যগণ দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শন করে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং সাধারণ জনগণ কার্টুন প্রদশনী পরিদর্শন করেন।
দিবসটি উপলক্ষে একই দিন বিকাল সাড়ে ৪ টায় পৌর চত্ত্বরে সুনামগঞ্জ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস’র পরিবেশনায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করে।
জগন্নাথপুর
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে ও মাও. নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মুহিবুর রহমান প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে উপজেলা সদরের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা কামাল শাহ, সাধারণ সম্পাদক শেরুজ্জামান প্রমুখ।
বিশ্বম্ভরপুর
‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও দুর্র্নীতি দমন কমিশনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক দুর্র্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা সদরের সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উছমানির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ।
দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.ছরুয়ার আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ক্বারী গিয়াস উদ্দিন, সহসভাপতি হালিমা খাতুন, সদস্য জমির হোসেন, মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আহসান হাবিব, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আশরাফুুল ইসলাম পারভেজ প্রমুখ।