- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নেভির সহযোগিতায় ‘সেরা সাঁতারুর খোঁেজ বাংলাদেশ’ নামে দেশব্যাপি জেলা ভিত্তিক প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামী ১৯ মে থেকে এই সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। সুনামগঞ্জ জেলার প্রতিযোগিতা আাগমী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন অনলাইন, কল এবং স্পট রেজিস্ট্রেশন করা যাবে, রেজিস্ট্রেশনের জন্য করতে কল করতে হবে ০৯৬৭৮৮০০৭০০ নম্বরে এবং অনলাইন এ রেজিস্ট্রেশন করতে লগ ইন করতে হবে www.sherashataru. com এই ঠিকানায়।
এছাড়া প্রত্যেক জেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার আগের দিন পর্যন্ত অনলাইন এবং কল সেন্টার রেজিস্ট্রেশন করা যাবে, এছাড়া প্রতিযোগিতার দিন প্রতিযোগিতা স্থানে রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতার দিন সাথে করে নিয়ে আসতে হবে সাঁতার উপযোগী পোশাক, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সনদপত্রের প্রতিলিপি, পুর্বকৃত অনলাইন বা কল সেন্টার রেজিস্ট্রেশন নম্বর।
বয়স ভিত্তিক ৪টি গ্রুপে (১৮ বছর ও তদূর্ধ্ব, ১৫-১৭ বছর, ১৩-১৫ বছর এবং ১১-১২ বছর) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । প্রথম পর্যায়ে ৪টি  গ্রুপ উপজেলা ভিত্তিক ১২ জন করে ৪৮ জন সাতারু নির্বাচন করা হবে। এরপর ফেডারেশনের মাধ্যমে জেলা ভিত্তিক ১ দিন করে ৬৪টি জেলা হতে ৮২০ জন সাঁতারু নির্বাচন করা হবে। জেলা ভিত্তিক বাছাইকৃত সাঁতারুদের অর্থ পুরষ্কারের সাথে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিভিন্ন পর্যায়ে ৫০০/১০০০ টাকা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সেরা ৮ জন কে ৫ লক্ষ টাকা পুরস্কার সহ সর্বমোট ৬৫ লক্ষ টাকা দেয়া হবে। প্রথম পর্যায়ের বাছাই পর্ব আগামি ০২ অক্টোবর পর্যন্ত চলবে। ২য় পর্যায়ে ৮২০ জনের মধ্যে ৪ দিন ব্যাপী বাছাই পর্ব চলবে। যেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনকে বাছাই করা হবে। বাছাইকৃত ১৬০ জনকে নিয়ে ঢাকায় ৩ মাস প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় ১৬০ জন হতে ৬০ জনকে মনোনীত করা হবে । সেরা ৬০ জনকে নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রতিযোগিতার স্থান নির্ধারণ করবেন জেলায় জেলা ক্রীড়া সংস্থা। তাদের নির্ধারিত সুইমিং পুল বা সুইমিং উপযোগী পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুক্রবার, জাতীয় ছুটি, রোজা এবং ঈদ ব্যতীত হবে। প্রতিযোগিতায় বিদেশী প্রশিক্ষক ‘পার্ক তেগুন’ সরাসরি জড়িত থাকবেন।

  • [১]