স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পাওয়া ৭১ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে ২ জন হলেন সুনামগঞ্জ জেলার।
সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল), বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত সুজন চন্দ্র সরকার কে চট্টগ্রাম (সদর) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল), বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত মো. কামরুল ইসলাম কে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার এক আদেশে তাদের নতুন কর্মস্থলে বদলি করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পুলিশের এই ৭১ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছিলেন।
রবিবার (০৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছিল।