- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলার বিবাহ ও তালাক রেজিষ্ট্রারদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

দ. সুনামগঞ্জ অফিস
জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিবাহ ও তালাক রেজিষ্ট্রারদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আইনুর আক্তার পান্নার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা রেজিষ্ট্রার মো. সাইফুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী উপ-পরিচালক মঞ্জুরুল আলম মজুমদার,  
সুনামগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, সংস্কৃতি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, কাজী মাও. শাহেদ আলী, কাজী মাও. আবু নছর, মো. শারফুল বাশার, কাজী মাও. অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, কাজী মাও. আব্দুস সামাদ, সাংবাদিক কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজ, কাজী মাও. আব্দুল কাদির, হাজী কাজী মাও. শফিকুল ইসলাম, কাজী মাও. আইয়ূব আলী, কাজী মাও. বদরুল আলম, কাজী মাও. আশিক উদ্দীন বিপ্লবী, কাজী মাও. আমিনুল ইসলাম, হিন্দু বিবাহ নিবন্ধক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ রোধে সবাইকে এক হয়ে ভূমিকা রাখতে হবে। বিবাহের সময় জন্ম সনদ, পড়া-লেখার সনদ, আইডি কার্ড ভালভাবে দেখে বিবাহ স¤পন্ন করতে হবে। সভায় আরও বলা হয় মেয়েদের বিবাহের বয়স ১৮, ছেলেদের বিবাহের বয়স ২১ বছর,  এর নিচে বয়স হলে বাল্য বিবাহ বলে গণ্য হবে।   

  • [১]