স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ জুনাব আলী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ খান এক টেলিফোনিক বার্তায় তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এই তথ্য জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ জুনাব আলী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিলেটস্থ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাস্মীর রেজা, তাহিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুছ ছোবাহান প্রমুখ।