- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ সালের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুনাসিন্ধু তালুকদার। গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান স্বাক্ষরিত পত্র পেয়েছেন তিনি।
করুনা সিন্ধু তালুকদার জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান  চৌধুরী, হাওর বাচঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের জামালগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ইউসুফ আল আজাদ, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ, জেলা কৃষকলীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো.রইসুজ্জামান, জামালগঞ্জ নিরাপদ সড়ক চাইর আহবায়ক শ্রীকান্ত তালুকার, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়েশা বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পংকজ পাল চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি জামিল আহমেদ জুয়েল।

  • [১]