- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আইনজীবী সমিতি ভবনে সভা

জেলার সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হল রুমে মতবিনিময় সভায় সভাপত্বিত করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. চাঁন মিয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। তিনি সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সম্মুখে জেলা প্রশাসনের গোদাম নির্মাণের পরিকল্পনার নিন্দা জানান। এজন্য আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি বলেন, আইনজীবীরা সমাজের আলোকিত মানুষ। তারা মানুষের আইনগত অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেন। সুনামগঞ্জের উন্নয়নে সরকার সচেষ্ট। সরকারের সার্বিক উন্নয়নমূলক কাজে তিনি আইনজীবীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. সাহারুল ইসলাম সভার শুরুতেই জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনার সার্বিক অবস্থা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাড. মো. আফতাব উদ্দিন, অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. রবিউল লেইছ রোকেস প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]