স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৮টি জেলায় একযোগে এই কর্মসূচির শুরু হয়েছে।
জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিদ্যালয়গুলো হলো সদর উপজেলার সুনামগঞ্জ পৌর কলেজ, সুনামগঞ্জ মহিলা কলেজ, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, শাল্লা উপজেলার শাল্লা ডিগ্রি কলেজ, গোবিন্দ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, ধর্মপাশা উপজেলার ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস উজানীগাঁও রাশিদিয়া উচ্চ বিদ্যালয়, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়। সংস্কৃতি চর্চার কর্মসূচির জন্য বিদ্যালয়গুলোতে ১০ জন প্রশিক্ষক রয়েছেন। কর্মসূচি চলবে বছরব্যাপি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সার্বিক কামরুজ্জামান।