স্টাফ রিপোর্টার
সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে জেলার বিভিন্ন এলাকার ২২ সংস্কৃতিসেবীকে বিভিন্ন হারে মাসিক কল্যাণ ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সংস্কৃতিসেবী ও তাদের পরিবার বর্গের হাতে ভাতার টাকার চেক তোলে দেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২ মাসের মাসিক ভাতার অর্থ সংস্কৃতিসেবীদের হাতে এককালীন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
ভাতা প্রদান করা হয়েছে, সংস্কৃতিসেবী আব্দুল লতিফ হাছন রতœ, সুরুজ মিয়া, মকদ্দম আলম উদাসী, মানস রঞ্জন রায়, নীলেন্দু ভট্টাচার্য, বাউল শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, দেওয়ান জাফরান রাজা চৌধুরী, গাজী আলী আকবর, বাউল শাহাব উদ্দিন, বাউল মক্রম আল শাহ, পীর মো. আস্বাদ আলী শাহ, কাউল তানজিলা বেগম, তোফাজ্জল ইসলাম আলী (জবান আলী), বাউল তছর উদ্দিন, বিভাষ দাস, বাউল তছকির আলী, সতীশ চন্দ্র রায়, বাউল শাহানা রব্বানী, মতিল লাল চন্দ, সনজু দাস ও মিলন রানী চন্দ। ২২ সংস্কৃতিসেবীকে মোট ৩২ লাখ ৬৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।