- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলার ৪টি মন্দির সংস্কারে ৮৫ হাজার টাকার অনুদান প্রদান

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের ট্রাস্টি চন্দন রায়ের পক্ষে জেলার ৪টি মন্দির সংস্কারের জন্য অনুদানের চেক প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শহরের শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে জেলার ৪টি মন্দির সংস্কারের জন্য ৮৫ হাজার টাকার অনুদান চেক প্রদান করেন পৌর সভার মেয়র আয়ুব বখত জগলুল।
রামকৃষ্ণ আশ্রমের পক্ষে আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে ২৫ হাজার, লোকনাথ সেবা সংঘের পক্ষে বাবলু বনিক ২০ হাজার, ধর্মপাশা উপজেলার গাবী কালী মন্দির ও শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চয়ন তালুকদার মন্দির ও শ্মশান সংস্কারের ৪০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের হৃদয়ানন্দ মহারাজ, আশ্রম কমিটির সম্পাদক যোগেশ্বর দাস, সহ-সভাপতি অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, ট্রাস্ট্রের সুনামগঞ্জ প্রতিনিধি ও হিন্দু বিবাহ নিবন্ধক সুবিমল চক্রবর্তী চন্দন, পূজা উদযাপন পরিষদ সদর কমিটির সাধারণ সম্পাদক বিমানকান্তি রায়, বিবেকানন্দ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের চন্দন রায়, কার্তিক, পৌরসভার সহকারি প্রকৌশলী কালিপদ দাস, জেলা জজের নাজির হিমাংশু শেখর তালুকদার, ঘেনু চন্দ্র রায়, মঞ্জু তালুকদার, উত্তর নতুন পাড়া দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]