- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলাশহরে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা

পুলক রাজ
করোনাভাইরাস আতঙ্কে পৌর শহরে মাস্কের সংকট সৃষ্টি হয়েছে। বেড়ে গেছে বিক্রি ও দাম। এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে ফার্মেসি ও দোকানগুলো। দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ টাকার মাস্ক ৪০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
রমিজ বিপণীর পাশে বিক্রেতা মো. হৃদয় বলেন, রাজধানী থেকে দাম বাড়িয়েছে। আমরা বেশী দামে ক্রয় করছি তাই বেশী দামে বিক্রি করতে হচ্ছে। করোনা ভাইরাস বাংলাদেশ আসার পরপর ৩০ টাকার মাস্ক এখন বিক্রি করতে হচ্ছে ৫০ টাকায়।
ক্রেতা মারুফ আদনান বলেন, মাস্ক পাচ্ছি না। বিক্রেতারা করোনা ভাইরাসকে পুঁজি করে মাস্ক’র দাম বাড়িয়েছে।
মো. তালাত আহমেদ বলেন, বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দাম অনেক বেশী। ৫০ টাকার মাস্ক ১০০ টাকায় ক্রয় করতে হলো ।

  • [১]