স্টাফ রিপোর্টার
জেলায় করোনা থেকে আরোগ্য লাভ করেছেন আরও ২ জন। এরমধ্যে ১ জন জামালগঞ্জ উপজেলার এবং ১ জন জগন্নাথপুর উপজেলার। এ নিয়ে ২,৫১৮ আক্রান্তের বিপরীতে আরোগ্য লাভ করেছেন ২,৪৭৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ১৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৮ জন, দিরাই উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ৪ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন।
করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ২৬ জন।
এদিকে সিলেটে ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলারই ১০ জন বাসিন্দা। এইদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত না হলেও হবিগঞ্জ একজন ও মৌলভীবাজার জেলায় একজন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ২২৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৮ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন, ১ জন করে হবিগঞ্জে ও মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৬৬০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৬ জন।