- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় উপজেলায় গণতন্ত্র রক্ষা দিবস পালন

সু.খবর রিপোর্ট
গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে শহরের র‌্যালি করেছে জেলা যুবলীগ। বৃহম্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল হুদা চপল, ফতেহপুর ইউপির চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ।
তাহিরপুর
‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দলীয় নেতা অনুপম রায়, সেলিম আখঞ্জি, লুৎফুর রহমান লাকসাব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ভীপক আহমদ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক        
হুমায়ুন কবীর, ছাত্রলীগ নেতা আবুল বাসার, তানসেন তালুকদার তুষার, নাজির আহমেদ, পার্থ রায়, অপু মুখার্জি প্রমুখ।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জান সুজন, যুবলীগ নেতা খালিদুর রহমান বাবুল, মুজিবুর রহমান রিপন, জুয়েল, ইউপি সদস্য আশরাফ আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নুর আলম, ছাত্রলীগ নেতা ছদরুল ইসলাম, জাহিদুল ইসলাম সহ প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে উপজেলা যুবলীগের একটি অংশ। বৃহস্পতিবার বিকেলে সাচনা বাজারে ৫ই জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে  মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, ইকবাল আল আজাদ।
যুবলীগ নেতা নূরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন, মানিক মিয়া, রুবেল আহমদ, ইমরান আলী তাং, জমির হোসেন, সুস্থির তাং রঘু, ঝান্টু চন্দ্র, হেলাল আহমদ জয়, ছাত্রলীগের নেতা, আনোয়ার হোসেন, আরিফ আলম লিমন, শফিউল, শ্যামল হোসাইন, তামিম রহমান, রফি, হিয়া, আলাল প্রমুখ।
জগন্নাথপুর
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউর করিম রিজু’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি নেতা হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরেন্দ্র কুমার দে, আবদুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত দে, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, পৌর যুগ্ম সম্পাদক মাহতাবুর রহমান সমুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগ নেতা প্যানেল মেয়র শফিকুর হক, পাইলপাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দেব, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পাটলী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সহ সম্পাদক শফিক মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজিব রায় দূর্জয় প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়। বৃহস্পতিবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে স্থানীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মনের পরিচালনায় এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম, সাবেক কৃষকলীগ সভাপতি  আশক আলী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান, আব্দুল আওয়াল, আবু বক্কর ছিদ্দিক, সিরাজুল ইসলাম, ওলিমান তালুকদার, রুকন উদ্দিন, সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি হুমায়ুন আহমদ পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসরাম কামরুল, সৈনিকলীগ সভাপতি সেলিম আহমদ মিটু, সেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল আহমদ, শামিম আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

  • [১]