স্টাফ রিপোর্টার
১৫২ জনের নমুনা পরীক্ষায় জেলায় করোনায় শনাক্ত হয়েছেন আরও ১৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২.৫ শতাংশ। নতুন করে আরোগ্য লাভ করেছেন ৩ উপজেলার ৩০ জন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৫ জন, ছাতক উপজেলার ৩ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন। এদিকে আরোগ্য লাভ করেছেন তাহিরপুর উপজেলার ১৫ জন, দিরাই উপজেলার ৬ জন এবং ধর্মপাশা উপজেলার ৯ জন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৬ হাজার ৩৭ জন। আরোগ্য লাভ করেছেন ৪ হাজার ৬৩৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ৭০ জনের।
বর্তমানে জেলায় আইসোলেসনে আছেন ১ হাজার ৩২৮ জন। এরমধ্যে ৯৭৭ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়, ছাতক উপজেলার ১১৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৮ জন, তাহিরপুর উপজেলায় ১৭ জন, জামালগঞ্জ উপজেলায় ৩৭ জন, দিরাই উপজেলার ১৯ জন, ধর্মপাশা উপজেলার ৪০ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৬২ জন, জগন্নাথপুর উপজেলায় ৪০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১১ জন আইসোলেসনে রয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৫ হাজার ৬৮০ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৪৯ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫১৪ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৪ জন।