- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় করোনায় শনাক্ত হয়েছেন আরও ১০ জন

স্টাফ রিপোর্টার
৯১ জনের নমুনা পরীক্ষায় জেলায় করোনায় শনাক্ত হয়েছেন আরও ১০ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০.৯৮ শতাংশ। এদিকে নতুন করে আরোগ্য লাভ করেছেন দোয়ারাবাজার উপজেলার ৫৪ জন। শনিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন, ছাতক উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৬ হাজার ৬১ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৪ হাজার ৭০৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ৭২ জনের।
বর্তমানে জেলায় আইসোলেসনে আছেন ১ হাজার ২৮১ জন। এরমধ্যে ৯৯১ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়, ছাতক উপজেলার ১১৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ১৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৩৭ জন, দিরাই উপজেলার ১৯ জন, ধর্মপাশা উপজেলার ৪০ জন, দোয়ারাবাজায় উপজেলায় ১০ জন, জগন্নাথপুর উপজেলায় ৩৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১২ জন আইসোলেসনে রয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৫ হাজার ৭৭১ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ১৯৪ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৯৬ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৯০ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১৬৫ জন।

  • [১]