স্টাফ রিপোর্টার
১২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ১৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ১৪.৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬০০ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন।
শনিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ২ জন সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন, তাহিরপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৭ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৪ হাজার ৬০৯ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ২৬০ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪২ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ২২১ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ১৮.৩৭ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,৪৮৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯৫৪ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১২৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২০ জন, তাহিরপুর উপজেলায় ৭৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৭৭ জন, দিরাই উপজেলার ৩০ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৫৩ জন, জগন্নাথপুর উপজেলায় ৮৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৭ জন এবং শাল্লা উপজেলায় ৩ জন আইসোলেসনে রয়েছেন।