- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় করোনায় শনাক্ত ৩৭ জন

স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩৭ জন। গত ২৪ ঘন্টায় ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ২৪.৫০ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৫০ জন। শনিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ জন সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার ৫ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন, দিরাই উপজেলার ৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৪২৪ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৪ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৮২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ১৮.০৬ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,৫৯০ জন। এরমধ্যে সর্বোচ্চ ৮৯৮ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৩৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৪৪ জন, তাহিরপুর উপজেলায় ১৫৫ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৩ জন, দিরাই উপজেলার ৭৮ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৪৮ জন, জগন্নাথপুর উপজেলায় ১০১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৬ জন এবং শাল্লা উপজেলায় ১২ জন আইসোলেসনে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৫৫ জনের।

  • [১]