- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় করোনায় শনাক্ত ৭১ জন

স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন। এদের মধ্যে ১ জন ছাতক ও ২ জন জগন্নাথপুর উপজেলার। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
এদিকে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৭১ জন। গত ২৪ ঘন্টায় ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ২৭.৭৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২১ জন।
রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৩৭ জন সদর উপজেলার। এছাড়াও তাহিরপুর উপজেলার ৮ জন, জামালগঞ্জ উপজেলার ৪ জন, দিরাই উপজেলার ৬ জন, ছাতক উপজেলার ১১ জন এবং জগন্নাথপুর উপজেলার ৫ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৩ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৪৫৬ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৯ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৩০৬ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪২ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ১৮.১৫ শতাংশ।
জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার ৫৫ জন। এদেও মধ্যে ৬ জন বিশ^ম্ভরপুর উপজেলার, ৪৫ জন দিরাই উপজেলার এবং ৪ জন জগন্নাথপুর উপজেলার।
বর্তমানে আইসোলেসনে আছেন ১,৬০৩ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯৩৫ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৩৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩৮ জন, তাহিরপুর উপজেলায় ১৬৩ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৭ জন, দিরাই উপজেলার ৩৯ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৪৮ জন, জগন্নাথপুর উপজেলায় ১০০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৬ জন এবং শাল্লা উপজেলায় ১২ জন আইসোলেসনে রয়েছেন।

  • [১]