- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় করোনায় শনাক্ত ৮৮ জন

স্টাফ রিপোর্টার
৫৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৮৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ১৫.০৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৪২ জন। এদিকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার ৪৪ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মসৃত্যু হয়েছে জগন্নাথপুর উপজেলার ১ জনের। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথপুরে মৃত্যু হয়েছে ৮ জনের।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়। রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৪১ জন সদর উপজেলার। এছাড়াও ৩ জন দোয়ারাবাজার উপজেলার, বিশ^ম্ভরপুর উপজেলার ৭ জন, ৭ জন তাহিরপুর উপজেলার, দিরাই উপজেলার ২০ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন এবং ছাতক উপজেলার ৮ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৫ হাজার ১০৬ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ১৩১ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮২৯ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৯ জন।
নতুন করে আরোগ্য লাভ করেছেন সদর উপজেলার ১৬ জন, দিরাই উপজেলার ৫ জন এবং জগন্নাথপুর উপজেলার ২৩ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ১ হাজার ৪৩৫ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯৮২ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৪৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৫ জন, তাহিরপুর উপজেলায় ৪৫ জন, জামালগঞ্জ উপজেলায় ৫৪ জন, দিরাই উপজেলার ৩৪ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৫৯ জন, জগন্নাথপুর উপজেলায় ৫০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২০ জন এবং শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছেন মোট ৬৩ জনের। এরমধ্যে সদর উপজেলায় ২১ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায় ৩ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ১২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

  • [১]