স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে শেষ হলো জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল সিলেট আয়োজিত আয়কর মেলা। মেলায় ১৪ লক্ষ ৪৭ হাজার ২ শত ৭০ টাকা আয়কর আদায় করা হয়েছে। ৪ দিন ব্যাপি অনুষ্ঠিত আয়কর মেলায় করদাতারা ২০১৬-১৭ বর্ষের আয়কর রিটার্ন দাখিল করেছেন। মেলায় সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে ই.টি.আই.এন রেজিস্টেশন,
রি রেজিস্টেশন, আয়কর রিটার্ন পূরণ সহ আয়কর জমা দেয়ার সুবিধা প্রদান করা হয়। এছাড়াও কাস্টম এক্সসাইজ ভ্যাট ও সঞ্চয় অধিদপ্তরের সেবা প্রদান করা হয়েছে। এবারের আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩৩৬ জন, সেবা গ্রহণ করেছেন ২২৮০ জন, ইটিআইএন রি রেজিস্টেশন করেছেন ১৫৩ জন।