- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্গতদের সহায়তায় ৭ লক্ষ টাকা, ২০০ মে.চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ

স্টাফ রিপোর্টার
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় ২০০ মে.টন চাল ও নগদ বরাদ্দ ৩ লক্ষ টাকা, শিশুখাদ্য ক্রয় বাবদ ২ লক্ষ টাকা, গো খাদ্য ক্রয় বাবদ ২ লক্ষ টাকা এবং ২ হাজার প্যাকেট শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।
বন্যা, নদী ভাঙন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকা- ইত্যাদি কারণে সহায়তা দিতে এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে গত সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
জানা যায়, দেশের ৬৪ জেলায় মোট ১০ হাজার ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে ৬৪ জেলায় ১ কোটি ৭৩ লাখ নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মাদারীপুর এ ১২ জেলার প্রতিটিতে ২ হাজার প্যাকেট করে মোট ২৪ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

  • [১]