- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় দ্বৈত গেজেটধারী মুক্তিযোদ্ধা ২০ জন- কেউ কেউ দুই স্থান থেকে ভাতা তুলছেন

বিশেষ প্রতিনিধি
তাজুদ আলী। পিতা-জিন্নত আলী (মিন্নত আলী) নৈগাং, রঙ্গারচরের একজন মুক্তিযোদ্ধা। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা হিসাবে ভাতা তুলছেন, আবার সুনামগঞ্জ থেকেও ভাতা তুলছেন। এই তথ্য সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকেই জানা গেছে।
কেবল তাজুদ আলী নয়, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় এমন দ্বৈত গেজেটধারী মুক্তিযোদ্ধার পরিচয় পাওয়া গেছে ২০ জনের। দায়িত্বশীলরা বলেছেন এই সংখ্যা আরো বেশি হবে।  মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে থাকা কিছু অসৎ কর্মচারীর সহযোগিতায় এমন দ্বৈত তালিকা হয়েছে সারা দেশেই। দ্বৈত তালিকার কেউ কেউ দুই স্থান থেকে ভাতা উত্তোলন করেন। অবশ্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডাররা বলেছেন,‘আমরা সমাজসেবা অফিসের মাধ্যমে দ্বৈত নাম সংশোধন করে একটি নাম রাখার জন্য লিখিত দিয়েছি, আশা করছি সংশোধন হয়ে আসবে’।
বর্তমানে সাধারণ মুক্তিযোদ্ধারা ভাতা হিসেবে মাসিক দশ হাজার টাকা পেয়ে থাকেন। এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও বিনামুল্যে পড়ালেখার সুযোগও করা হয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় কৌশলে দ্বৈত নাম দিয়ে টাকা হাতিয়ে নেবার চক্র সারা দেশেই গড়ে ওঠেছে।
সুনামগঞ্জের দ্বৈত গেজেটধারী  মুক্তিযোদ্ধারা হলেন- তাহিরপুর উপজেলার লাকমাছড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে সামছুল হক, বড়দল গ্রামের মৃত ওয়াফিজ উদ্দিনের ছেলে আঃ খালিক, নালেরবন্দ গ্রামের মৃত তাহের হোসেনের ছেলে আছকন্দর আলী, মৃত বাদশার ছেলে সিরাজ আলী, ভবানীপুর গ্রামের পরমেশ তাং এর ছেলে প্রফুল্লু চন্দ্র তাং, শিবরামপুর গ্রামের মৃত গাবরু মিয়া, শিবরামপুর গ্রামের মৃত গাবরু মিয়ার ছেলে আবুল কালাম। বিশ^ম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের মৃত ফসর আলীর ছেলে মো.আঃ মান্নান, ধনপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে মো.আনোয়ার হোসেন, মিয়ারচর গ্রামের ফজর আলীর ছেলে মো.আ.খালেক। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের সুরেন্দ্র ব্যানার্জীর ছেলে সুনিল ব্যানার্জী, বাদুল্লাপুর গ্রামের মো.রাকিব আলীর ছেলে মো. আশ^াদ আলী, কুমড়িআইল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে সুভাস চন্দ্র দাস। সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া গ্রামের মৃত আবারক আলীর ছেলে মো.রজব আলী, ষোলঘর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে গাজী আবুল কালাম আজাদ, মোল্লাপাড়া গ্রামের মৃত জয়গবিন্দ তাং এর ছেলে হেমেন্দ্র কুমার দাস, বনগাঁও গ্রামের মৃত মো. জালালের ছেলে মো.আঃ বারিক ও নৈগাং’এর জিন্নত আলী’র ছেলে তাজুদ আলী, শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে মো.আক্কাছ আলী, রূপসা গ্রামের প্রাণনাথ দাসের ছেলে যজ্ঞেশ্বর দাস ও ঘুঙ্গিয়ারাগাঁও গ্রামের জগদিশ চন্দ্র ভৌমিকের ছেলে জ্যোতিশ চন্দ্র ভৌমিক।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান বলেন,‘আমার উপজেলায় ৩ জন দ্বৈত গেজেটধারী রয়েছেন, ভাতা তোলার শুরুর সময়ই আমরা সংশ্লিষ্টদের বিষয়টি জানানোয় তাঁরা একজনের ভাতাই তুলতে পারছেন’।
সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ বলেন,‘সুনামগঞ্জ সদর উপজেলায় ৪-৫ জন দ্বৈত গেজেটধারী রয়েছেন। আমরা সমাজসেবা অফিসে তাদের একটি নাম রাখার জন্য লিখিত দিয়েছি’। তবে রঙ্গারচরের নৈগাং গ্রামের জিন্নত আলীর ছেলে তাজুদ আলী সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জ দুই স্থান থেকে ভাতা তুলতেন, আমি সেটি বন্ধ করিয়েছি’।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘দ্বৈত গেজেটধারী মুক্তিযোদ্ধার সংখ্যা জেলায় ২০ জনের বেশি আছে, আমরা লিখিতভাবে বিষয়টি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও মন্ত্রণালয়কে অবহিত করেছি’।
দ্বৈত গেজেটধারী মুক্তিযোদ্ধাদের বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের নজরে নেওয়া হলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেছেন, ‘দেশের বিভিন্ন এলাকায় দ্বৈত গেজেটধারী মুক্তিযোদ্ধা রয়েছেন-এমন অভিযোগ অনেকেই করছেন। কয়েকজনকে চিহ্নিত করে তাদের গেজেট বাতিলও করা হয়েছে। এখনো যাদের ™ৈ^ত গেজেট রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর  যারা দ্বৈত গেজেটের সুবিধা নিয়ে দুই জায়গা থেকে ভাতা নিয়েছেন, তাদের ভাতা সমন্বয় করে টাকা ফেরৎ নেওয়া হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘দ্বৈত গেজেটের সুবিধা নেওয়া অত্যন্ত গর্হিত কাজ। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এটি আশা করা যায় না।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সূত্রে জানা গেছে, একজন মুক্তিযোদ্ধা একই সঙ্গে দুই স্থানের গেজেটভুক্ত হওয়া এবং কোন কোন ক্ষেত্রে দুই স্থান থেকে সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে ২০১৪ সালে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রিট করেন বান্দরবনের লামা উপজেলার মুক্তিযোদ্ধা ডা. দিলীপ কান্তি দাস। ওই রিটে দ্বৈত গেজেটধারী মুক্তিযোদ্ধাদের সনাক্ত করাসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ অনুসারে ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জসহ ১২টি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসককে চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

  • [১]