স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় ২০২০ সালের (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ২৯৪ জন। এরমধ্যে মেধা বৃত্তি পেয়েছে ১০ জন। বিজ্ঞান বিভাগে মেধাবৃত্তি পেয়েছে ৫ জন। ছেলে ২ জন এবং মেয়ে ৩ জন। মেধাবৃত্তি প্রাপ্তরা হল সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মো শাহরিয়ার ইসলাম শাকিব, রন্তিদেব রায়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাতিহা তানবিন, পুষ্পিতা সরকার ও গোবিন্দগঞ্জ এম.এল উচ্চ বিদ্যালয়ের নীলিমা মোস্তাক রিচি। জেলায় মানবিক বিভাগে মেধাবৃত্তি পেয়েছে ২ জন। এদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে। মেধাবৃত্তি প্রাপ্তরা হল শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের হুমায়ুন কবির ও জয়সিদ্ধি বসিয়াখাউরি বড়মোহা উচ্চ বিদ্যালয়ের শাহিদা বেগম।
বাণিজ্যে বিভাগে জেলায় মেধাবৃত্তি পেয়েছে ৩ জন। এদের মধ্যে ২ জন ছেলে ও এক জন মেয়ে। মেধাবৃত্তি প্রাপ্তরা হল সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অরুণিমা দাস, ছাতক বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাজদ্বীপ আচার্য্য সৃজন ও সৈয়দ মিয়া।
এদিকে, সুনামগঞ্জ জেলায় সাধারণ বৃত্তি পেয়েছে ২৮৪ জন। বিজ্ঞান বিভাগে সাধারণ বৃত্তি পেয়েছে ১৪২ জন। ছেলে ৭১ জন এবং মেয়ে ৭১ জন। উপজেলা ভিত্তিতে সদর উপজেলায় ৪৭ জন, জামালগঞ্জ উপজেলায় ৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৮ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৮ জন, শাল্লা উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৩৯ জন, দিরাই উপজেলায় ৮ জন, তাহিরপুর উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৯ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন।
সদর উপজেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২৯ জন, সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
জেলায় মানবিক বিভাগে বৃত্তি পেয়েছে ৭১ জন। ছেলে ৩৫ জন এবং মেয়ে ৩৬ জন। এর মধ্যে সদর উপজেলার ১৬ জন, জামালগঞ্জ উপজেলার ৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ৩ জন, শাল্লা উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন, ছাতক উপজেলার ১৪ জন, তাহিরপুর উপজেলার ৩ জন, ধর্মপাশা উপজেলার ১৭ জন, দিরাই উপজেলায় ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন।
সদর উপজেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২ জন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ১ জন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১ জন, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন মানবিক বিভাগে সাধারণ বৃত্তি পেয়েছে।
জেলায় বাণিজ্য বিভাগে সাধারণ বৃত্তি পেয়েছে ৭১ জন। ছেলে ৩৫ জন এবং মেয়ে ৩৬ জন। এরমধ্যে সদর উপজেলায় ১২ জন, জামালগঞ্জ উপজেলার ১১ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন, ছাতক উপজেলার ৩১ জন, দিরাই উপজেলার ৫ জন, ধর্মপাশা উপজেলার ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২ জন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ২ জন, সুনামগঞ্জ উচ্চ বালিকা দ্যিালয়ের ৩ জন এবং সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন বাণিজে বিভাগে সাধারণ বৃত্তি পেয়েছে।