আকরাম উদ্দিন
এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সদর উপজেলার ১৯টি বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৩৮১ জন, পাশ করেছে ৩৭২ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন পরীক্ষার্থী। সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২২১ জন, পাশ করেছে ২১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। এইচএমপি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২১৯ জন, পাশ করেছে ১৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৮৫ জন, পাশ করেছে ৩৮ জন। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬৪ জন। নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২১৮ জন, পাশ করেছে ১৮১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ে ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৫ জন। জয়নগর বাজার হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়ে ১৮৪ জন পরীক্ষার্থী ছিল, পাশ করেছে ১৫৪ জন। চরমহলা উচ্চ বিদ্যালয়ে ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৮ জন। ইয়াকুব উলাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১৫৬ জন, পাশ করেছে ১০৪ জন। কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২১ জন। আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১০১ জন, পাশ করেছে ৬৯ জন। মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে ১৫২ জন পরীক্ষার্থী ছিল, পাশ করেছে ১৪১ জন। অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫৫ জনের মধ্যে পাশ করেছে ৫৪ জন। শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৩৮ জন, পাশ করেছে ৩৮ জন। আব্দুল আহাদ সাহিদা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৩১ জনের মধ্যে পাশ করেছে ২৪ জন। চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২৯ জন, পাশ করেছে ৯ জন।
বেলা ২টার পর থেকে হাজী লালমামুদ উচ্চ বিদ্যালয় ও লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।