- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় ৩,৮৭,০৭২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ২১৪৩টি কেন্দ্র ও ৬১২৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার ৭২ জন শিশুকে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩৬ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩৪ হাজার ৩৬ শিশুকে শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার সকাল ৮টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শিশুদেরকে এ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. গৌতম
রায়, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিশ^জিৎ চক্রবর্তী, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া ও স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ দেশের সকল শিশুকে রাতকানা ও অন্ধত্ব থেকে দূরে রাখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা প্রকল্পের পরিচালিত এ ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে। এতে শিশুদের ভিটামিনের অভাব দূর হবে।’
সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ জানান, শিশুদের অন্ধত্ব দূর করতে সরকার বিশেষ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সুনামগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩০৩৬ জন শিশুকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪৪০৩৬ জন শিশুকে, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী ৪৪৮ জন শিশুকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলার দুর্গম এলাকা বিশেষ করে ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন স্থানের বাদ পড়া শিশুদের অনুসন্ধান করে পরবর্তীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • [১]